চুলের যত্নে জাদুকরী হেয়ারপ্যাক
১. চুল আর্দ্র রাখতে চান? প্রোটিন আর হেলদি ফ্যাটের পরিমাণ বাড়াতে হবে খাবারের তালিকায়। আর ব্যবহার করতে হবে ময়শ্চারাইজিং হেয়ার প্যাক, যা চুল আর্দ্র ও কোমল রাখবে, সেই সঙ্গে চুলের আগা ফাটাও রোধ করবে কার্যকরভাবে। এ জন্য দরকার কোয়ার্টার কাপ ননিপূর্ণ দই আর ১ টেবিল চামচ অলিভ অয়েল। ভালোভাবে নেড়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তারপর মাথায় মেখে ১৫ থেকে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে চুল। দই চুলকে করবে মজবুত। স্প্লিট এন্ড বা আগা ফাটা সারাবে। আর অলিভ অয়েলের ফ্যাটি অ্যাসিড চুলের প্রাকৃতিক আর্দ্রতা আটকে রাখবে। রক্ষা করবে নানান ক্ষতি থেকে।
২. এক্সট্রা কন্ডিশনিং এবং সুপার হাইড্রেটিং একটি প্রাকৃতিক উপাদান মধু। একই সঙ্গে এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানসমৃদ্ধও। মধুর সঙ্গে নারকেল, অ্যাভোকাডো কিংবা আমন্ডের তেল মিশিয়ে নিন। এক্সট্রা কন্ডিশনিং এ প্যাক তৈরিতে ২ টেবিল চামচ পছন্দসই তেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মৃদু গরম করে নিতে হবে। তারপর তা মাথার ত্বকে মেখে শাওয়ার ক্যাপ পরে নিতে হবে আধঘণ্টার জন্য। ধুয়ে শ্যাম্পু করে নিতে হবে। চুল হবে ফ্লেক ফ্রি, মসৃণ ও উজ্জ্বল।
৩. নারকেলের দুধ শুধু চুল জটমুক্তই রাখে না, রাখে আর্দ্রতায় পরিপূর্ণ। আর প্রোটিন সমৃদ্ধ ডিম চুলকে কন্ডিশনড রাখার সঙ্গে সঙ্গে করে তোলে উজ্জ্বল। প্যাক তৈরির জন্য প্রথমে একটা ডিম ফেটিয়ে নিতে হবে। সঙ্গে মেশাতে হবে ১ কাপ নারকেল দুধ আর এক টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। মিশ্রণটি মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে। বাকিটুকু পুরো চুলে ঢেলে নিতে হবে। চুলের ডগার অংশে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট মাখায় রেখে অপেক্ষা করতে হবে। তারপর চুল ভালো করে ধুতে হবে শ্যাম্পু দিয়ে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন