চুলে মেহেদি ব্যবহার করবেন যে কারণে
চুল দ্রুত বৃদ্ধি করে
লম্বা চুল পাওয়ার আকাঙ্ক্ষা থাকে বেশিরভাগ নারীর। যারা লম্বা চুল পেতে চান, তাদের জন্য সাহায্যকারী একটি উপাদান হতে পারে মেহেদি। এতে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। চুলের যত্নে নিয়মিত মেহেদির প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে পরিবর্তন নিজেই দেখতে পাবেন।

মেহেদির প্যাক ব্যবহার করার জন্য প্রথমে ২৫০ মিলি কালো তিলের তেল গরম করে নিতে হবে। এবার সেই তেলে পাঁচ কাপ মেহেদি পাউডার মিশিয়ে নিতে হবে। এরপর ৫-৬ মিনিট মতো গরম করে নিতে হবে। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করবেন। গোসলের আগে চুলে ব্যবহার করবেন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলবেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন