চুল ঘন করার উপায়

 চুল ঘন করার জন্য সবচেয়ে কার্যকরী হলো ঘরোয়া উপায় বেছে নেওয়া। সেইসঙ্গে খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয়ের প্রতি। আমাদের প্রতিদিনের ছোট ছোট কিছু কাজ, কিছু যত্ন দ্রুত চুলকে ঘন করে তুলবে। জেনে নিন সেগুলো কী

তেল এবং সিরাম ব্যবহার

চুলে তেল ব্যবহার না করা আপনার চুল নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ। চুল সুন্দর রাখতে চাইলে তেলের বিকল্প নেই। তাই প্রতিদিন নিয়ম করে চুলে তেল ও সিরাম ব্যবহার করবেন। এতে আপনার চুল সব ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে। গোসলের আগে বা পরে চুলে সিরাম ব্যবহার করুন। বেছে নিতে হবে চুলের জন্য মানানসই সিরাম ও তেল।

চুল পরিষ্কার রাখুন

গরমের সময়ে ঘামের কারণে চুলের গোড়ায় সহজেই ময়লা জমে যায়। যে কারণে নিয়মিত চুল পরিষ্কার করতে হবে। সপ্তাহে অন্তত দুইদিন চুলে শ্যাম্পু ব্যবহার করুন। এর বেশি ব্যবহার করলে চুলের স্বাভাবিক তৈলাক্ততা নষ্ট হতে পারে।

কন্ডিশনার ব্যবহার

অনেকেই আছেন যারা চুলে শুধু শ্যাম্পু ব্যবহার করেন, কিন্তু কন্ডিশনার ব্যবহার এড়িয়ে যান। এটি মোটেও ঠিক অভ্যাস নয়। চুল ভালো রাখতে চাইলে প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করতে হবে। শ্যাম্পু করা শেষ হলে চুল ধুয়ে নিন। এরপর সামান্য কন্ডিশনার নিয়ে চুলের মাঝখান থেকে লাগানো শুরু করে নিচের দিকে যেতে হবে। কন্ডিশনার লাগানোর পর কিছুক্ষণ রেখে ধুয়ে নিতে হবে। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ